রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের ২১তম এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বাজেট অধিবেশনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য আজ সোমবার (৪ জুন) থেকে বাজেট ইনফরমেশন হেলপ ডেস্ক চালু হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।
এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।
এদিকে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট ৫ কার্যদিবসের এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে। খবর বাসস।