উল্লেখ্য, গত ১৯ মে (শনিবার) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রাক বড়দারোগারহাট ওজন নিয়ন্ত্রণ স্কেল অতিক্রম করার সময় অতিরিক্ত পণ্যবহনের জন্য আটক করে স্কেল কর্তৃপক্ষ। এতে ট্রাকচালক ও তার সহকারীর সঙ্গে স্কেলের দায়িত্বরত লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্কেলের দায়িত্বরত লোকজনের পিটুনিতে ট্রাকচালক হুমায়ুন কবির ও তার সহকারী সজীব আহত হন। পরে ট্রাকচালক ও হেলপাররা জড়ো হয়ে স্কেল এলাকায় তাণ্ডব চালান। এরপর থেকে স্কেলটির কার্যক্রম বন্ধ ছিল। ওই ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন চালক ও হেলপারকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়।