‘এটি আমার শেষ বাজেট, তবে...’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)
এবারের বাজেটকে নিজের শেষ বাজেট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এটি আমার শেষ বাজেট। আমি আর নির্বাচন করবো না। তবে, দল ও নেত্রী যদি নির্বাচনের জন্য বলেন, তাহলে তো আর...।’ সোমবার (০৪ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মতবিনিময়কালে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, নতুন (২০১৮-১৯) অর্থবছরের বাজেট দিলে আপনার এটি হবে ১২তম বাজেট। যা বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমান। কারণ, তিনিও ১২টি বাজেট দিয়েছিলেন। আপনি কি এই রেকর্ড ভেঙে ১৩তম বাজেটও দেবেন? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার দিক থেকে আমার স্টেমেন্ট পরিষ্কার। আমি রিটায়ার্ড করতে চাই। তবে প্রধানমন্ত্রী ও দল যদি চায়, তাহলে তো আমাকে নির্বাচন করতেই হবে।’

উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০টিসহ মোট ১২টি বাজেট পেশ করেছেন। এর আগে তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-১৪ এই দুই অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।