ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুৎ পৌছাবে কিনা, সরকারি দলের এমপি মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ কিলোমিটার, গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।’
প্রতিমাসে ৩ লাখ নতুন গ্রাহক সংযুক্তের মাধ্যমে আগামী অর্থবছরে শতভাগ বিদ্যুতায়নের প্রচেষ্টা অব্যাহত আছে বলে প্রতিমন্ত্রী জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।