প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে জয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান। তিনি এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘গাজীপুরের জয়ে এটাই প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, যদি কোনও কিছু অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন কেউ তাকে থামিয়ে রাখতে পারে না।’
প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের আর্থসামাজিক উন্নয়নের খণ্ডচিত্র তুলে ধরে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় দেশ শাসনের দায়িত্বে আসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ জন্য শৃঙ্খলা বজায় রেখে দলের মধ্যে নবীন-প্রবীণের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন। খবর বাসস।