ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশিসহ অন্য নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তারা ভিয়েতনামের উদ্দেশে রওনা হবেন।
গত এপ্রিলে ফিলিপাইনের নৌবাহিনী জাহাজটি আটক করে। ওই সময় এটি ভিয়েতনাম থেকে চাল সংগ্রহ করে ফিলিপাইনে খালাসের চেষ্টা করছিল। ফিলিপাইনে চাল আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।
চাল খালাস শুরু হওয়ার পর নৌবাহিনী চ্যালেঞ্জ করলে জাহাজটি পালানোর চেষ্টা করে। পরে এটিকে আটক করা হয়। মিন্দানাও দ্বীপে জামবোয়াঙ্গা বন্দরে রাখা হয়।