বৈঠক উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এমন একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দলের মধ্যে কোনও বিভেদ রাখা চলবে না। কোনও ভুল বোঝাবুঝি থাকলে নির্বাচনের আগে তা নিরসন করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’
কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো কোটা সমস্যার সমাধান করে দিয়েছি। এরপর এই আন্দোলন কেন? এর মধ্যে স্বার্থান্বেষী অনেক গোষ্ঠী ঢুকে গেছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’