রাশেদ খান মেননের অস্ত্রোপচার সম্পন্ন

রাশেদ খান মেননসমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। রাজধানীর স্কয়ার হাসপাতালে মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টায় তার অপারেশন শুরু হয়ে বেলা ১২টায় সফলভাবে শেষ হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মাইদুল ইসলাম বলেন, ‘মন্ত্রী (রাশেদ খান মেনন) বলেছেন "আমার জ্ঞান আছে, আমি ভালো আছি। আমি সবার অভূতপূর্ব ভালোবাসায় অভিভূত।"

গত ৫ জুলাই সকালে প্রাতভ্রমণের সময় পা পিছলে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টের হার ভেঙে গেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় রাশেদ খান মেননকে।