বুধবার (১৮ জুলাই) পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি করেন।
জাতীয় পার্টি লিখিত আবেদনে বলেছে, এসব কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলে নির্বাচন কোনও অবস্থাতেই নিরপেক্ষ হবে না।
আগামী ২৫ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ জুলাই নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে আওয়ামী লীগ মনোনীত এমএ মতিন ও জাতীয় পার্টি মনোনীত অধ্যাপক ডা. আককাছ আলী সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মাঈদুল ইসলামের মৃত্যুর কারণে গত ১০ মে এই আসনটি শূন্য হয়।