জনপ্রশাসনে শ্রেষ্ঠ যারা

জনপ্রশাসন মন্ত্রণালয়সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে ৩৯ জন সরকারি কর্মকর্তা ও তিনটি প্রতিষ্ঠানকে পদক দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মানজনক এই পদক তুলে দেন। পুরস্কার হিসেবে পদকপ্রাপ্তরা পেয়েছেন ক্রেস্ট, সোনার মেডেল ও নগদ অর্থ।
জাতীয় ও জেলা পর্যায়ে দুটি ক্ষেত্রে (সাধারণ ও কারিগরি) শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের শ্রেণিতে এ পুরস্কার দেয়া হয়।এটি করা হয়েছে বিদ্যমান ‘জনপ্রশাসন পদক নীতিমালা’ অনুযায়ী।
যারা এ পদক পেলেন তারা হলেন- দলগত শ্রেণিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, আইসিটির সহকারী প্রোগ্রামার মুহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

কারিগরি ক্ষেত্রে দলগত পদক পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সহকারী ভূমি সংস্কার কমিশনার রেজাউল কবীর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ এনামুল হক, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক এবিএম আজাদ, এম নুরুল আমিন, আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস, কুড়িগ্রামের সাবেক সহকারী কমিশনার আবদুল ওয়ারেছ আনছারী, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব কামরুল আহসান তালুকদার ও নীলফামারীর জলঢাকা উপজেলার সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী জাতীয় পর্যায়ে চলতি বছর ব্যক্তিগত শ্রেণিতে জনপ্রশাসন পদক পেয়েছেন।
জাতীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে দলগত শ্রেণিতে পদক পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, এটুআই কর্মসূচির পরিচালক (যুগ্ম-সচিব) আবদুল মান্নান, পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ লুৎফর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মেহেদী হাসান।

জেলা পর্যায়ের সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে পদক পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার। একই ক্যাটাগরিতে নারী উন্নয়নে অবদান রাখায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।

দলগত শ্রেণিতে পদক পেয়েছেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর অনিন্দ্য মন্ডল। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, সাবেক ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদার ও চাঁদপুরের ইউএনও বৈশাখী।
জেলা পর্যায়ে পদক পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’র (ব্যানবেইজ) সহকারী প্রোগ্রামার লিয়াজ মাহমুদ লিমন। কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে এই পদক পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান।
একই ক্যাটাগরিতে ‘এক ক্লিকেই অর্পিত সম্পত্তি ইজারা মামলা নবায়ন করার জন্য’ রাজশাহীর দুর্গাপুরের ইউএনও আনোয়ার সাদাতও পদক জিতেছেন।





এছাড়া বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), প্রবাসী কল্যাণ ও বাংলাদেশের ব্র্যান্ড নেম সৃষ্টিতে অবদান রাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পদক পায় গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কর্মচারী কল্যাণ কার্যক্রম চালু করায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শ্রেণিতে পদক পেয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড।