ক্ষতিপূরণ ধার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাজীপুরের জায়ান্ট টেক্সটাইল মিলস লি, ইউরো ওয়াশিং, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেট, এসকেএফ ফার্মাসিউটিক্যাল ও অ্যালায়টেক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেট, নরসিংদীর বেস্ট কটন মিলস, ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও সিলেটের আতাউর রহমান গং।
এর মধ্যে জায়ান্ট টেক্সটাইল মিলস লিমিডেটকে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা, ইউরো ওয়াশিংকে-৩ লাখ ৬৫ হাজার টাকা, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেটকে ৫ হাজার টাকা, এসকেএফ ফার্মাসিউটিক্যালকে ৭০ হাজার ৫৬ টাকা; অ্যালায়টেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেটকে ৪ লাখ ৪৫ হাজার টাকা, বেস্ট কটন মিলসকে ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ৫ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া, পাহাড় কাটার দায়ে সিলেটের আতাউর রহমানসহ কয়েকজনের এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।