২২০টি সাইক্লোন শেল্টারের নির্মাণ শেষ হবে আগামী জুনে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারআগামী বছরের জুন মাসে নতুন ২২০টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণঝড় আশ্রয়ন কেন্দ্র) নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল। তিনি বলেন,‘বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে ডিসিদের বলা হয়েছে।’

মঙ্গলবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপিরষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব শাহ্ কামাল বলেন, ‘জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর কার্যক্রম, সিদ্ধান্ত বাস্তবায়ন ও মনিটরিং করার কথা বলা হয়েছে। বন্যার সৃষ্টি হলে শিশুখাদ্য ও গো-খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছি। এজন্য পৃথক অর্থনৈতিক কোডের বরাদ্দ অর্থের যথাসময়ে ব্যবহার নিশ্চিত করতেও বলা হয়েছে।’

এছাড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে ভাসানচর নৌবাহিনী তদারক করছে বলে সচিব শাহ্ কামাল জানান।

ডিসি সম্মেলনের আরও খবর: ‘১ জানুয়ারিই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে’

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।