নতুন পর্যটন কেন্দ্র নির্মাণে ডিসিদের উদ্যোগ নিতে বললেন পর্যটনমন্ত্রী

বিমানমন্ত্রীবেসরকারি বিমান পরিবহন ও পর্যটন শাহজাহান কামাল বলেছেন,  চট্টগ্রামে পারকি, কুমিল্লার লালমাই, বরিশালের দুর্গা সগর দীঘি, নোয়াখালীর নিঝুম দ্বীপ এবং ফরিদপুর ও সিরাজগঞ্জ জেলায় নতুন পর্যটন কেন্দ্র  নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।  

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন চলছে। এতে সভাপতিত্ব করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাবতা পরীক্ষা এবং বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প সরকার গ্রহণ করেছে।  এই প্রকল্প যাতে ঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা যেন আগেভাগে ডিসিরা করে সরকারকে জানায়। কাজ করতে গিয়ে কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকার এ দু’টি প্রকল্প খুব গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে চায়।

সম্মেলনে মন্ত্রী আরও বলেন,  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট, বরিশাল ও সৈয়দপুর উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়েছে। ওই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হয় তা ডিসিদের যা যা করা প্রয়োজন তা করার নির্দেশ।