চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠকসমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বৈঠক করেছেন। দেড় ঘণ্টার বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি, বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে তার আলোচনা করেন।

বুধবার (২৫ জুলাই) সকালে মিন্টো রোডে সমাজকল্যাণমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক হয়। রোহিঙ্গা সমস্যা নিয়ে মন্ত্রী চীন রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তার সরকার মিয়ানমারকে বোঝাতে কাজ করবে বলে আশ্বস্ত করেন। 

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে মেননের একমাত্র ছেলে উপস্থিত ছিলেন।