স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডিসিরা জানিয়েছেন হাসপাতালগুলোতে ডাক্তার স্বল্পতা আছে এবং বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামো সংস্কার করা দরকার। আমরা এসব সমস্যা সমাধানের বিষয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছি।’
নির্বাচনের বছরে সরকারের তরফ থেকে কোনও নির্দেশ দিয়েছেন কিনা সংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে দেশে নির্বাচন হবে। এর আগে সরকারের দেওয়া নির্দেশনাগুলো বস্তবায়নের কথা বলেছি ডিসিদের।’
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।