বৃহস্পতিবার (২৬ জুলাই) ‘হাউ টু বিকাম এ গুড ডক্টর’ শীর্ষক শুভেচ্ছা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মালয়েশিয়ার সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সাইন্স-এর শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ সফর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমার নিজের আত্মীয়-স্বজন, মা-বাবাকে যেভাবে চিকিৎসা দেওয়ার কথা চিন্তা করি, প্রত্যেক রোগীকে যদি তেমন করে দেখি এবং ভালো ব্যবহার করি, তাহলে একজন ভালো চিকিৎসক হতে পারবো।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকমিশন অফ মালয়েশিয়ার কাউনসেলর ইধাম জুহুরি মোহাম্মদ ইউনুস। সভাপতিত্ব করেন হাইকমিশন অফ মালয়েশিয়ার সেক্রেটারি মোহাম্মদ ফাজলে ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সাইন্স-এর সম্মানিত শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকরাম বিন মোহম্মদ সাল্লেহ। সফরকারী দলটির শিক্ষক-শিক্ষার্থীরা বিএসএমএমইউ’র বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ২২ জুলাই মালয়েশিয়ার শিক্ষক-শিক্ষার্থীদের দলটি বাংলাদেশে শিক্ষা সফরে আসেন। মোট ১০ জন শিক্ষক ও ৪৫ জন মেডিক্যাল শিক্ষার্থীসহ মোট ৫৫ সদস্যের দলটি বৃহস্পতিবার আসেন বিএসএমএমইউতে।