সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ সচিব বলেন, ‘কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ভারতের কয়লায় বড়পুকুরিয়ার বিদ্যুৎকেন্দ্রটি চালানো সম্ভব নয়। এজন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করা যায় কিনা তা পর্যালোচনা করবে।’
কায়কাউস বলেন, ‘আমাদের অন্য বিদ্যুৎকেন্দ্রের জন্যও কয়লার প্রয়োজন হবে। ভবিষ্যতে যাতে এই কেন্দ্রটিতে কোনও সংকট না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।’
এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘এক মাসের মধ্যে কেন্দ্রটি চালু হবে।’ কয়লা গায়েবের তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত আছেন। দোষীদের শাস্তি দেওয়া হবে।’