সেতুমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের একটি রুল আছে যেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা না হয়। তাই পুলিশ বলছে, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের রুল অমান্য করা হচ্ছে না। কারণ, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।’