‘আ.লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে বিএনপি একথা কবে বলেছে?’

তোফায়েল আহমেদসদ্য অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে বিএনপি একথা কবে বলেছে? এর আগের সিটি করপোরেশন নির্বাচনেও তারা বলেছিল কারচুপি হয়েছে। কিন্তু সেই নির্বাচনের সবগুলোতেই তো তারাই জিতেছিল।’

মঙ্গলবার (৩১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর জাপান সফর বিষয়ে অবগত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকালও (সোমবার ৩০ জুলাই) সিলেটে বিএনপি প্রার্থী নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তিনি তো এখন জয়ের পথে। দুটি কেন্দ্রে ভোট গণনা বাকি আছে। আর বরিশালে বিএনপির প্রার্থী মজিবর রহমার সরওয়ার একজন মেয়র প্রার্থী হয়ে নিজেই জানেন না তার ভোটর নম্বর কত আর কেন্দ্র কোনটি। এসব কিছুই তার পরিকল্পিত। নির্বাচন কমিশন এবং

নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি এসব কৌশল করে। বিএনপির কর্মীরা নৌকার ব্যাজ লাগিয়ে ভোটকেন্দ্র দখল করতে গিয়েছিল। সেকথা প্রমাণিত। তারা নির্বাচনকে বিতর্কিত করতে চায় এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত।’

আরও পড়ুন:

ডিসেম্বরেই নির্বাচন, বিএনপির সঙ্গে সংলাপ নয়: বাণিজ্যমন্ত্রী