বুধবার (১ আগস্ট) সকালে সেতুভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে যে বিশৃঙ্খলা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।’ তিনি বলেন, ‘বর্তমানের বিক্ষোভ অযৌক্তিক মনে করি না। এর যৌক্তিকতা রয়েছে। সরকার বিষয়টি নিয়ে সচেতন ও মর্মাহত।’
মন্ত্রী এ সময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।