প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহের পুলিশ সুপার, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে কুমিল্লায়, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরকে চাঁদপুরে ও পুলিশ হেডকোয়ার্টাসের এ আই জি রফিকুল ইসলামকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সৈয়দ আবু সায়েমকে দিনাজপুরে, দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হককে যশোরে, বরগুণার পুলিশ সুপার বিজয় বসাককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মারুফ হোসেনকে বরগুণার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।