বৃহস্পতিবার (২ আগস্ট) পুলিশের একটি প্রাইভেটকার আটকে কাগজপত্র দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় সেখানে ছিল ট্রাফিক পুলিশের সদস্যরাও।
একটি ভিডিওতে দেখা যায়, ছাত্ররা পুলিশের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঙ-১১-১০১৬) আটকে কাগজপত্র আছে কিনা জানতে চায়। এরপর ট্রাফিক পুলিশের এক সদস্য এসে গাড়িটির চালক পুলিশ কনস্টেবলকে বলছেন, ‘আপনার ড্রাইভিং লাইসেন্স নাই। ভেতর থেকে চালক কনস্টেবল কী বলছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না।
পরে ওই ট্রাফিক সদস্য তাকে বলছেন, ‘বের হন, মামলা দেবো। গাড়ি সাইড করেন। এরপর পুলিশের ওই গাড়িচালক নেমে যান। ওই গাড়ির বিরুদ্ধে মামলা দেন পুলিশ সার্জেন্ট। এ সময় শিক্ষার্থীরা উল্লাস করে চিৎকার করে ওঠেন।