এতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এসব সংবাদের কোনও ভিত্তি নেই। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।’