মিরপুরে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরারাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, মিরপুরসহ অন্যান্য এলাকায় আজ শুক্রবারও (৩ আগস্ট) আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা গাড়ি থামিয়ে লাইসেন্স দেখছেন এবং সারিবদ্ধভাবে গাড়ি চলাচল করতে সাহায্য করছেন। এছাড়া নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করছেন।
মিরপুরে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরাঢাবি প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ১১টায় রাজধানীর শাহবাগ মোড়ে দেখা গেছে শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে কাগজপত্র দেখছেন।
মিরপুরে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরাকবি নজরুল কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি। গাড়ির লাইসেন্স দেখে ছেড়ে দিচ্ছি।’
38287613_10215796017000926_4733449445075582976_nপ্রায় আধঘণ্টা ধরে গাড়ির লাইসেন্স চেক করার পর শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের দিকে চলে যায়। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
38297894_10215796011720794_355970703423438848_nএদিকে, মিরপুর ১০ নম্বর গোল চত্বর দখলে নিয়েছে ছাত্ররা। বেলা ১২টা থেকে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা রাস্তা দখলে নেয়।
38254434_10215796012480813_3070540427070275584_n
মিরপুর ২-এর সনি সিনেমা হলে, স্টেডিয়ামের সামনে সড়ক দখল করে তারা গাড়ির কাগজপত্র চেক করছেন।