শিক্ষার্থীদের লজেন্স খাইয়ে আন্দোলনে সংহতি প্রকাশ ছাত্রলীগ নেতাদের

শিক্ষার্থীদের লজেন্স খাওয়াচ্ছেন ছাত্রলীগ নেতারানিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজধানীর শাহবাগে মোড়ে যান। সেখানে লজেন্স খাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন এই দুই নেতা। তারা বলেন, ‘আন্দোলনে বাধা দেয়ার জন্য আমরা এখানে আসেনি। তাদের বুঝাতে এসেছি।’

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ছাত্রলীগ নেতারাসভাপতি সঞ্জিত চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই আন্দোলনকে সমর্থন করি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ছাত্রদের বুঝানোর জন্য। তারা যেন কোনও মহলের প্ররোচনায় ভুলপথে পরিচালিত না হয়।'

ছাত্রলীগ নেতাকে চিপস খাওয়াচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরাএ সময় আন্দোলনকারীরাও ছাত্রলীগের প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে চিপস খাওয়ায়। এর আগে ছাত্রলীগের নেতারা আন্দোলনকারীদের লজেন্স খাওয়ায়।

ছাত্রলীগ নেতাদের দেওয়া লজেন্স খাচ্ছে শিক্ষার্থীরাএদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বরে থানা আওয়ামী লীগের সভাপতি হানিফের নেতৃত্বে একদল যুবক শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।