শনিবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, ‘ছাত্রদের উদ্দেশ্য মহৎ। একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় তারা। নিরাপদ সড়ক চায় তারা। সরকার যেমন সমর্থন দিয়েছে, আমরাও পূর্ণ সমর্থন করি। তবে ইতোমধ্যে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, সোশ্যাল মিডিয়া রিপোর্ট ও সোর্স রিপোর্টের ভিত্তিতে এটা নিশ্চিত, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অনুপ্রবেশকারী ঢুকেছে। যার কারণে আমরা কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অনুপ্রবেশকারীদের সাধারণ ছাত্রছাত্রীদের বেশে ঢুকে নানা ধরনের অন্তর্ঘাতমূলক ভায়োলেন্স করার অপচেষ্টা লক্ষ্য করছি।’