প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং প্রায় ১০ মিনিট কথা বলেন। বিক্রমাসিংহে তৃতীয় আইওসি’তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ২৭-২৮ আগস্ট দু’দিনব্যাপী তৃতীয় আইওসি-২০১৮ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আইওসি গত বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল। খবর বাসস।