জায়েদুল আহসান পিন্টুচ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, ‘গুজব এবং ফ্যাক্ট কিন্তু এক জিনিস নয়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা এর পার্থক্যটা খুব ভালো করে বুঝি। ফ্যাক্ট একটি বস্তুনিষ্ঠ খবর তৈরি করে, কিন্তু গুজব তো কোনও খবর নয়। গুজবের বেশ কিছু টার্গেট থাকে কোনও একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আগ্রহী করে তোলে, আকৃষ্ট করে।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গুজব’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
বাংলা ট্রিবিউন বৈঠকিমুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।