দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, তদন্ত কর্মকর্তা তাদের নোটিশ পাঠিয়ে তলব করেছিলেন। রবিবার সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলিত ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই মঙ্গলবার রাতে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামি করা হয়। এই কর্মকর্তারা অনেক বছর ধরে কয়লা চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে মামলায়।