আরও তিন শিক্ষার্থীর জামিন

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতবাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন, সাবের আহমেদ উল্লাস, আমিনুল ইসলাম বায়েজিদ ও রিসালাতুল্লাহ।

বিচারপতি একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালত সোমবার (২০ আগস্ট) এ আদেশ দেন।

এর আগে রবিবার পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর ৯টি থানার ১২ মামলায় মোট ৪২ শিক্ষার্থীকে ঢাকা মহানগরের ভিন্ন ভিন্ন হাকিম আদালতের বিচারক জামিন দেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকালে সায়েন্স ল্যাব, জিগাতলা ও ধানমন্ডিতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব রটানো হয় আওয়ামী লীগ অফিসে ৪ শিক্ষার্থীকে মারধর করে হত্যা, একজনের চোখ উপড়ানো এবং আরও চার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ গুজব শুনে শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিসের দিকে তেড়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষে নাশকতার মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

শেষ বেলায় আরও ১৭ শিক্ষার্থীসহ ৪২ জনের জামিন