অতিরিক্ত নিরাপত্তা, জাতীয় ঈদগাহের ভেতরে ফাঁকা বাইরে ভিড়

বাইরে নামাজ পড়েন অনেক মুসল্লিঅতিরিক্ত নিরাপত্তার কারণে অনেকেই জাতীয় ঈদগাহের  নামাজ পড়তে পারেননি। চার স্তরের নিরাপত্তা বেষ্টনি পার হতে হতেই নামাজ শুরু হয়ে যায়। বাধ্য হয়ে অনেক মুসল্লিকে বাইরে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।

8নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এতো নিরাপত্তার কী দরকার ছিল। আমারা তো শুধু নামাজ পাড়তে এসেছি।’

6

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সুখ শান্তি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

 ছবি: সাজ্জাদ হোসেন