সোমবার (২৭ আগস্ট) দুপুরে এসব ইয়াবা উদ্ধার করেন র্যাব-১০ সদস্যরা। এই ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে। তারা হলেন- আরিফ, ফোরকান, রুবেল ও নাইম।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে জানান, ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ৭ দিলকুশা, মতিঝিলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’