সোমবার নেপালের ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট ও অনলাইন নিউজ পোর্টাল কান্তিপুর-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। তিনি ককপিটে ধূমপান করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তদন্ত কমিশন সিরিয়াসলি এ সংবাদ প্রতিবদনের প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের প্রতিবেদন অনৈতিক যা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের ভুল ধারণা দেবে। তথ্য প্রমাণ ছাড়া সংবেদেশীল বিষয়ে তদন্ত শেষ হওয়ার এ ধরনের প্রতিবেদন প্রকাশ কমিশন সমর্থন করে না। তদন্ত শেষ হলে কমিশন প্রতিবেদন নেপাল সরকার ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম মেনে প্রকাশ করা হবে। কমিশন আশা করে, কেউ সংবেদনশীল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কারণ এ ঘটনায় নেপালের বন্ধুপ্রতিম দেশের নাগরিকরা প্রাণ হারিয়েছিলেন।