অন্তর্বর্তীকালীন সরকারে সম্ভবত আমিও থাকবো: অর্থমন্ত্রী



আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)এই বছরের অক্টোবরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সেই সরকারে সম্ভবত আমিও থাকবো।’ বুধবার (২৯ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নো আইডিয়া’।
অন্তর্বর্তীকালীন সরকার কবে হবে এবং সে সরকারে আপনি থাকছেন কিনা, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জানি না। তবে ধারণা, অক্টোবরে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে নির্বাচন তো হবে ডিসেম্বরে। এর তিনমাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়।’
বর্তমান সরকারে আপনি আর কতদিন আছেন, এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি আছি, মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আছি। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকবো।’