আগারগাঁওয়ে ডিএনসিসির অভিযানে ১৫ নার্সারি ও ২০০ দোকান উচ্ছেদ



ডিএনসিসির অভিযানে অবৈধ দোকান উচ্ছেদরাজধানীর আগারগাঁওয়ের মাহবুব মোর্শেদ সরণী ও নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ১৫টি নার্সারি ও ২০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসিরি অভিযানে অবৈধ নার্সারি উচ্ছেদ

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ‘দীর্ঘদিন ধরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সংলগ্ন ডিএনসিসির প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা দখল করে একটি পক্ষ অবৈধ দোকান ও নার্সারি পরিচালনা করে আসছে। আমরা অভিযান চালিয়ে ১৫টি নার্সারি ও ২০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।