এর আগে বিশেষ শর্তসাপেক্ষে ১২ বছরের ওপরের শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যেতো। তবে এবার ১৪ বছরের নিচে কাউকে নিয়োগ দিলে নিয়োগকারীর শাস্তির বিধান রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, ‘১৪ বছর বয়সের নিচের শিশুকে কোনও কারখানায় নিয়োগ দেওয়া যাবে না। তবে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে। প্রতিবন্ধী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না।’
উল্লেখ্য, সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে ৩৫৪টি ধারাবিশিষ্ট বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাবে দুটি ধারা, চারটি উপধারা, আটটি দফা সংযোজন করা হয়েছে। ৬টি উপধারা বিলুপ্ত করা হয়েছে। ৪১টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইএলও কনভেনশন অনুযায়ী বর্তমান বাংলাদেশ শ্রম আইন ২০০৬-কে আরও যুগোপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
আরও পড়ুন- ৪১টি ধারা সংশোধনের প্রস্তাবসহ শ্রম আইন ২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন