নির্বাচনে কেউ নাশকতা করলে কঠোর হাতে দমন করা হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। তবে কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বর্তমান সরকার ৯৫ ভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। দাপটের সঙ্গে জিতে সরকার গঠন করবে।’

মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের একথা বলেন। এর আগে নগরীর একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ক্যান্সার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। আমি সরকারকে এ বিষয়ে বলবো এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সে চেষ্টা করবো।’

সেমিনারের পাশাপাশি গত এক সপ্তাহ হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিক্যাল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।খবর বাসস।