মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাট ডিগ্রি মহিলা কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নতুন প্রজন্মকে সুশিক্ষা প্রদানের লক্ষ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নে গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দ করেছেন। তার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল।’
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে কেউ সন্ত্রাস করলে এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। দেশের মানুষের শান্তিতে থাকতে এবং জানমালের রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা চলমানে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।খবর বাসস।