বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে ‘জোটের রাজনীতি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে যা যা বলা হয়েছিল তার বেশিরভাগই পূরণ করা হয়েছে। ১৪ দলীয় মহাজোট গঠন করার সময়ও একটি নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের লক্ষ্যগুলো স্পষ্ট করে বলা হয় কিন্তু অন্যরা তা করে না।’
এটিএন নিউজ এর প্রধান নির্বাহী মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন– বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, যুক্তফ্রন্টের কর্মসূচি প্রণয়নকারী কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর রহমান, সাংবাদিক বিভূরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।