প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন উপলক্ষে ডিএসসিসিতে দোয়া

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডিএসসিসিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলেও সভাপতিত্ব করেন মেয়র সাঈদ খোকন।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়েছে।

মেয়র বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।

দোয়া ও মিলাদ মাহফিলে ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।