ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের সঙ্গে বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ’র বৈঠক

ডিজিটাল নিরাপত্তা আইনডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম।