লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি সম্পর্কে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেত্রীর বয়স হয়েছে। এখন আর তিনি ১০ ঘণ্টার বেশি টানা জার্নি করতে চান না। আমেরিকা থেকে ফেরার পথে যাত্রাবিরতি দুবাইয়ে বা অন্য কোনও দেশেও হতে পারতো। কিন্তু নেত্রী সব সময় ট্রানজিটের ক্ষেত্রে লন্ডনকে গুরুত্ব দেন।’
যুক্তরাজ্য সময় রবিবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে হিথ্রো বিমানন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি- ২০২ ফ্লাইটে লন্ডন ত্যাগ করার কথা প্রধানমন্ত্রীর। এয়ারপোর্টে তাঁকে বিদায় জানাতে যান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জালাল উদ্দীন, হরমুজ আলী, শাহ শামীম আহমদ, সারওয়ার কবির প্রমুখ।