সোমবার রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল, ২০১৮; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; বস্ত্র বিল, ২০১৮; সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮; যৌতুক নিরোধ বিল, ২০১৮; সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮; জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮; হিন্দু দর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন বিল, ২০১৮; কৃষি বিপণন বিল, ২০১৮; এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।
আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলসহ পাস হওয়া বাকি ৭টি বিলে দুই/এক দিনের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি আসতে পারে।