বৈঠকে জানানো হয়, দশম সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রী কর্তৃক পুলিশ অধিদফতরের মোট ৩৪৮টি, বর্ডার গার্ড বাংলাদেশের একটি, আনসার ও ভিডিপি অধিদফতরে একটি এবং বাংলাদেশ কোস্টগার্ডের দুইটিসহ মোট ৩৫২টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানানো হয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পুলিশের নতুন আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির অংশ হিসেবে ইতোমধ্যে ৪৫ হাজার ৯৫৬টি পদ সৃষ্টি হয়েছে। অবশিষ্ট চার হাজার ৪৪টি পদ সৃজনের প্রক্রিয়াধীন রয়েছে।
বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে মতামত প্রদান করা হয়। আইএমইডি’র পক্ষ থেকে জানানো হয়, বিগত ২০১৭-১৮ অর্থবছরে সুরক্ষা সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ৯৪ দশমিক ৪১ শতাংশ যা জাতীয় অগ্রগতির চেয়ে শূন্য দশমিক ৫৮ শতাংশ বেশি। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ৯৯ দশমিক শূন্য ৫ শতাংশ যা জাতীয় অগ্রগতির চেয়ে ৫ দশমিক ২২ শতাংশ বেশি। বৈঠকে প্রকল্পের মান ঠিক রেখে অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শেষ করার সুপারিশ করা হয়।