কেরানীগঞ্জের ইস্পাহানি কলেজের নবনির্মিত ছয়টি ভবনের নামফলক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার কোনও বাধা দেবে না। আওয়ামী লীগও কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বিএনপির সমাবেশই প্রমাণ করে জেলায় জেলায় এবং বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির বাইরে জনসম্পৃক্ত কোনও কর্মসূচি দেওয়ার সাংগঠনিক যোগ্যতা তাদের নেই।’
তিনি বলেন, বর্তমান সংসদ বহাল রেখেই সংবিধানসম্মত পন্থায় আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং সরকারের আকার কী হবে তা তিনিই নির্ধারণ করবেন। তবে সরকারের বাইরে থাকা বিএনপির সেই সরকারে থাকার কোনও সুযোগ নেই। খবর বাসস।