রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মনজুরুল আহসান বুলবুল বলেন,‘অনলাইন নিউজ পোর্টাল কিন্তু এখনও গণমাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত নয়। সরকার চাচ্ছে একটি নিতীমালা করে অনলাইনকে গণমাধ্যমের নীতিমালায় অন্তর্ভুক্ত করতে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খসড়া যখন প্রণয়ন করা হলো, তখন থেকে গোটা প্রক্রিয়া নিয়েই হতাশা কাজ করছে আমাদের মধ্যে। যখন এটার খসড়া হলো তখন আমাদেরকে বলা হলো সংসদীয় কমিটিতে আমাদের মতামত জানাতে। আমরা জানালাম। পরে বিল পাস হওয়ার আগে তিনটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দুটি বৈঠক হওয়ার পর সর্বশেষ বৈঠকটি আর হলো না। তার আগেই বিল পাস করা হলো। আমি মনে করি তৃতীয় বৈঠক হলেই এই আপত্তিগুলোর সমাধান হয়ে যেতো।’
তিনি বলেন, ‘বিল পাস হয়ে যাওয়ার পরে তিন মন্ত্রী আবার এটা নিয়ে আলোচনা করছেন। কিন্তু এটা তো বিল পাস হওয়ার আগে হওয়ার কথা ছিল।
মনজুরুল আহসান বুলবুল আরও বলেন, ‘আমরাও চাই দেশের স্বার্থে আইনটি হোক। আমরাও এটাকে শতভাগ সমর্থন করি। কিন্তু আইনটি সংবাদ মাধ্যম বা মূল ধারার সাংবাদিকদের ওপর যেন অপপ্রয়োগ না হয়, সেদিক বিবেচনা করেই একটি পদ্ধতি রাখা হোক। সাংবাদিকদেরকে জনস্বার্থে কাজের স্বাধীনতা দেওয়া হোক। কিন্তু আইন হওয়ার পর সাংবাদিকদের ওপর অপ্রপ্রয়োগ হলে তারপর ব্যবস্থা নেবেন, এটা তো যুক্তিযুক্ত নয়।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
আরও খবর:
‘অনুসন্ধানী সাংবাদিকতা এই ধারার অন্তরায়’
‘ডিজিটাল নিরাপত্তা আইনের এপিঠ-ওপিঠ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু