‘শত ফুল ফুটতে দিন’




সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনানির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর জোট গঠনের বিষয়কে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জোট হওয়াতো ভালো কথা, আমার কথা হচ্ছে শত ফুল ফুটতে দিন। এটা নির্বাচনের জন্য ভালো।’ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জোট (বিরোধী জোট) হচ্ছে তাতে আমি খুব খুশি। জোট গঠনে তাদের যা যা করা লাগে সহায়তা চাইলে আমি তাও করতে রাজি। কারণ আমি জানি বাংলাদেশে ভোট আছে দুই রকমের। একটি পক্ষ আওয়ামী লীগের ভোট, অন্যটি এন্টি আওয়ামী লীগ। সেই ভোটগুলোতো একটি জায়গায় যেতে হবে।’

তিনি বলেন, ‘জোট হচ্ছে এবং তা বড় হচ্ছে। সেখানে বেশ বড় বড় মানুষই আছেন। জোট হওয়া ভালো কথা, আমার কথা হচ্ছে শতফুল ফুটতে দিন। এটা নির্বাচনের জন্য ভালো।’

এ সময় রাজনৈতিক দলগুলোর জন্য কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমেরিকাতে ছিলাম, তখন আমাকে বিরোধী দলের সমাবেশের অনুমতির বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমি বলেছি সবাইকে পারমিশন দিয়ে দিবেন। আমি এও বলে দিয়েছি যে, প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের একটি কর্নার করে দিতে। যে যত খুশি বক্তৃতা দিক আর মিটিং করুক, কোনও আপত্তি নেই।’

বিরোধী জোট নিয়ে ভয়ের কিছু নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভয় থাকে তার, যার হারাবার কিছু আছে। আমার তো হারাবার কিছু নাই। আমি আমার বাপ-মা, ভাই-বোন সব হারিয়েছি। এখন দু’টি বোন আছি। ছেলে-মেয়েরা মানুষ হয়েছে, তারা আপনাদের কল্যাণেই কাজ করে যাচ্ছে। দেশের জন্যই কাজ করছে।’

আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

আমার ফেসবুক নাই: শেখ হাসিনা

সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা

জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

সব দলই নির্বাচনে আসবে: প্রধানমন্ত্রী

যদি সমাবেশে মানুষ চায়, সে ব্যবস্থাও আমরা করে দেবো: প্রধানমন্ত্রী

‘থাকে লক্ষ্মী যায় বালাই’

‘ল’ উইল টেক ইটস ওন কোর্স’

‘যদি কারও কোটা লাগে তাহলে আন্দোলন করুক’

জোটের কলেবর বাড়ানোর চিন্তা নেই: প্রধানমন্ত্রী

আমি ইভিএম ব্যবহারের পক্ষে: প্রধানমন্ত্রী

‘সাংবাদিকরা উদ্বিগ্ন, আমাদের উদ্বেগ দেখবে কে’