অধ্যাপক মাহবুবুরের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

অধ্যাপক মাহবুবের স্ত্রী আলেয়া ফেরদৌসীর হাতে চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি)-এর মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ অক্টোবর) বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই চেক গ্রহণ করেন অধ্যাপক মাহবুবের স্ত্রী আলেয়া ফেরদৌসী।

প্রসঙ্গত, অধ্যাপক মাহবুব দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: বাসস।