বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নরসিংদীতে শিশু অ্যাকাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘একটি শিশুও রাস্তায় থাকবে না, প্রতিটি শিশুর খাদ্য ও আবাসন নিশ্চিত করা হবে। শেখ হাসিনার সরকার আগামীতে ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় শিশু একাডেমি নির্মাণ করা হবে।’
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘শিশু অধিকার ও শিশুর সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় রেখে সব ধরনের কার্যক্রম করছে বর্তমান সরকার। প্রতিটি শিশুর সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের ব্যবস্থা করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পথশিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পথশিশু পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বাল্যবিবাহ থেকে শিশুদের রক্ষা করতে সারাদেশের সব ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হচ্ছে।’
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, পুলিশ সুপার সাইফুল্লা আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।