বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে ডিএসসিসি এলাকায়প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উদ্যোগে ১৫ দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা চলছে। ডিএসসিসির ৫টি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের ৬৮টি কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে ডিএসসিসি এলাকায়ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মুস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ১৮ অক্টোবর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে সর্দি, কাশি, ডায়রিয়াসহ প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে নারী ও শিশুসহ দরিদ্র মানুষ বেশি সেবা নিচ্ছেন। নগর ভবনের ইতিহাসে এমন উদ্যোগ প্রথম বলে জানিয়েছে ডিএসসিসি। মেয়র সাঈদ খোকন নিজেই এই কর্মসূচি তদারকি করছেন।